Shakil Shah
১১ অক্টোবর ২০২২, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ৫-১১ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ অক্টোবর মঙ্গলবার সকালে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম কার্যদিবসে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার শিক্ষার্থীদের বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনেটি টিকা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী সুব্রত কুমার দাস, সুশান্ত কুমার দাস, মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ দিকে মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শত সাত জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল মিয়া, সহকারী শিক্ষক নার্গিস আক্তার, ফাতেমা আক্তার, নাজমুল হক, ভুলতা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামীম ভুঁইয়া। ব্রাহ্মনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শত শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন ইউসুফ মিলন, সহকারী শিক্ষক মোঃ গোলজার হোসেন, বিলকিছ বেগম, নুর জাহান আক্তার, রেজিয়া বেগম, ফারহানা আফরোজ, সানজিদা আহমেদসহ আরো অনেকে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস বলেন, যে সমস্ত শিক্ষার্থী আজকে অনুপস্থিত তাদেরকে ১৩ কর্মদিবসের মধ্যে টিকার আওতায় আনা হবে। এ কর্মস‚চির পর একদিন উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০