১৭ জুন ২০২০, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরের ভূমি দখলকারী কাজল ফকির গ্রেফতার

এমদাদুল হক, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌরসভার ব্যস্ততম মাওনা চৌরাস্তা উড়াল সেতু (ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের) পাশে ভূমি (জমি) দখলের ঘটনায় মামলার প্রধান আসামী কাজল ফকিরকে (৫২) গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার সন্ধ্যাায় মাওনা চৌরাস্তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ভূমি দখলের ঘটনায় ভূমি মালিক সৈয়দ হুমায়ুন কবির দখলাকারী কাজল ফকির ও তার সহযোগী ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০জনকে আসামী করে গত ৯ মার্চ শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার কাজল ফকির শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার আব্দুল বারেক ফকিরের ছেলে। তার বিরুদ্ধে গাজীপুর আদালতে একাধিক চাঁদাবাজি, প্রতারনাপূর্বক জমি দখল ও অর্থ আতœসাতের মামলা চলমান রয়েছে।  

মামলায় অন্যান্য আসামীরা হলেন, মোহাম্মদ নুরুল আমিন ফকির, আলমগীর ফকির, মৃত শহর আলী ফকিরের ছেলে আব্দুল কুদ্দুস ফকির, চন্দন ফকির, মৃত কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, গাজীপুর মহানগর এলাকার উত্তর ছায়াবিথী এলাকার মৃত ইছা মুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম কামাল, মাওনা বাজার এলাকার মৃত ছফুর উদ্দিনের ছেলে আব্দুল মালেক, মোহাম্মদ সুলতান, উপজেলার রঙ্গীলা এলাকার মৃত মেখালেছ ফকিরের ছেলে লতিফ ফকির ওরফে শেখ, রাজধানীর ধানমন্ডী এলাকার সালমান সুফি আহমেদ (রিজবী) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা এলাকার হাকিম মাওলানার ছেলে মোজাম্মেল ফকিরসহ তাদের ২০/২৫ সহযোগীকে অভিযুক্তর করা হয়।

সৈয়দ হুমায়ুন কবির জানান, হামলাকারীরা এর আগেও তার ভোগদখলীয় জমি জবর দখলের হুমকি দিয়ে আসছিল। এসব  ঘটনায় অভিযুক্তদের নামে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকদেরকে দিয়ে জমির মালিক দাবী করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করেছে বলেও তিনি অভিযোগ করেন।   

অভিযোগে জানা যায়, হামলাকারীরা এলাকায় ভূমি দস্যূ, চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে গাজীপুর আদালতে একাধিক চাঁদাবাজি, প্রতারনা, জমি জবর-দখল, অর্থ আতœসাত ও হত্যা চেষ্টা মামলা চলমান রয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিরাজ খান জানান, গ্রেফতারকৃত কাজল ফকিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে ওইসব মামলায় আদালতে হাজির করা হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০