Online Desk
৩ মার্চ ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের ভুমিকা অপরিহার্য

সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের ভুমিকা অপরিহার্য

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর -৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ইমামরা সমাজের পথপ্রদর্শক উল্লেখ করে বলেছেন, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের প্রতি গুরুত্মারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামকে রাজনৈতিকভাবে কেউ যেন ব্যবহার করতে না পারে একারনেই বর্তমান বিএনপি সরকার ইমাম. মোয়াজ্জেম ও খাদেরদের বেতন-ভাতা বৃদ্ধি করার ঘোষনা দিয়েছেন।

বাংলাদেশ মুসলিম, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধসহ সকলের নাগরিক অধিকার রয়েছে। সকল ধর্মের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে ইমামদের ভুমিকা অপরিহার্য। দিনাজপুর সহ সারাদেশেই সকল ধর্মের মানুষের উন্নয়নে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমি দিনাজপুর ৩ সদর আসনকে সুন্দরভাবে গড়ে তুলতে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। যেন দিনাজপুরকে সকল ধর্মের মানুষের নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারি।

তিনি বলেন, দিনাজপুরে কোন চাঁদাবাজ, মাদকব্যবসায়ী ও সন্ত্রাসীদের স্থান হবে না। কঠোর ভাবে তা প্রতিহত করা হবে। তিনি আইনের প্রতি সকলকে শ্রদ্ধাবোধ হওয়ার আহবান জানান।

৩ মার্চ মঙ্গলবার ২০২৬ দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনাজপুর ইমাম কল্যান সংস্থার আয়োজনে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সভাপতিত্বে মাওলানা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর ইমাম কল্যান সংস্থার প্রধান উপদেষ্ঠা মাওলানা মতিউর রহমান কাসেমী, চেম্বারের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, বিশিষ্ট ব্যবাসয়ী ও সমাজসেবক শামীম কবির, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম, ইউসুফ বেকারী স্বত্তাধিকারী সাহিদ আলী, অধ্যক্ষ মুফতী খায়রুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সফু আহমেদ, দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সাধারন সম্পাদক হাফেজ মাও: আমিরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাও. দেলোয়ার হুসাইন সাইদী, সিনিয়র সহ-সভাপতি মাও. শামসুল ইসলাম, সহ-সভাপতি মাও. শরীফুল ইসলাম, মসজিদ শিক্ষা সম্পাদক মাও. সাদেকুল ইসলাম, অর্থ সম্পাদক মাও. বদিউজ্জামান, সহ-কোষাধ্যক্ষ মাও. নুর মোহাম্মদ প্রমুখ। সঞ্চালনে ছিলেন দিনাজপুর ইমাম কল্যান সংস্থার মুফতী হাবিবুল্লাহ বাহার।

এ ছাড়াও ইমামদের মাঝে কম্বল বিতরন করা হয়। এর আগে প্রায় ২০০ জন ইমামদের মাঝে তেল, দুধ, সেমাই, চিনি, ডাল, ছোলা বুট, মুড়ি, লবন, খেজুরসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০