৪ মে ২০২০, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলো কেএসআরএম

চট্টগ্রাম ব্যাুরো: ইস্পাত নির্মাণকারী শিল্প গ্রুপ কেএসআরএম সাতকানিয়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সরঞ্জাম (পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ ও ক্যাপ) প্রদান করেছে। করোনার প্রভাবে ঝুঁকিরমুখে থাকা গণমাধ্যমকর্মীদের জন্য এসব সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়িয়েছে কেএসআরএম।

রবিবার (৩ মে) দুপুরে কেএসআরএমের পক্ষে সাংবাদিক প্রতিনিধিদের হাতে এসব সুরক্ষা সরঞ্জাম তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন ও দায়বদ্ধতার কারণে লকডাউনের সময়ও ঘরে বস থাকার সুযোগ নেই গণমাধ্যমকর্মীদের। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি গণমাধ্যমকর্মীদের তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত। তবুও সঠিক তথ্য উপস্থাপনের জন্য তাদের ছুটাছুটি করতে হয় সবসময়।

তাই কেএসআরএম সুরক্ষা সরঞ্জাম দিয়ে সাতকানিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের পক্ষ থেকে এসব সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মনজুর আলম, মো. নাজিম উদ্দিন ।তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনে এসব সুরক্ষা সরঞ্জাম আমাদের কাজের জন্য সহায়ক হবে। অতীতের মতো এবারও কেএসআরএম দুর্যোগকালীন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আশা করছি ভবিষ্যতেও পাশে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০