২৫ এপ্রিল ২০২০, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিমাগো-স্কপাস ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে আইআইইউসি’র তৃতীয় স্থান অর্জন

সীতাকুণ্ড প্রতিনিধি :স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে। বিজ্ঞান গবেষণার উপর ভিত্তি করে প্রকাশিত সিমাগো-স্কপাসের ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে প্রথমবারের মত জায়গা করে নিল আইআইইউসি।

গবেষণা, উদ্ভাবন ও প্রভাব Ñ এ তিনটি বিষয়কে ভিত্তি ধরে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের তালিকা করে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কমপক্ষে ১০০টি গবেষণা বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানকেই বিবেচনায় নেয়া হয়। ইনস্টিটিউশন র‍্যাংকিংস (এসআইআর) নামে নিয়মিত প্রকাশিত এ তালিকায় চলতি বছরের সংস্করণে স্থান পেয়েছে আমাদের দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়।

সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইআইইউসি’র জাতীয় অবস্থান ১৫ তম এবং বৈশ্বিক অবস্থান ৮৩৮ তম। উল্লেখ্য উচ্চশিক্ষায় গবেষণাকে আইআইইউসি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। গবেষণা কাজকে বিশেষভাবে প্রমোট করার জন্য সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশন (সিআরপি) নামে আলাদা একটি ডিভিশন রয়েছে।

এই বিশ্ববিদ্যালয়ে ১০১ জন পিএইচ.ডি ডিগ্রীধারী শিক্ষক রয়েছেন। বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে আইআইইউসি সফলভাবে ১৩টি ইন্টারন্যাশনাল একাডেমিক কনফারেন্সের আয়োজন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১০

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১১

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

১২

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

১৩

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

১৪

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৭

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৮

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১৯

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

২০