Bhorer Darpan Online
৩ সেপ্টেম্বর ২০২০, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে কিশোরীকে ১৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আটক ২

সিলেট ব্যুরো : সিলেটের জালালাবাদ থানা এলাকায় এক কিশোরীকে অপহরণ করে ১৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবক ও তার সহযোগী নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকা থেকে অভিযুক্ত সাদিকুর রহমান (২২) এবং সহায়তাকারী মহিলাকে (৪৩) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগাওে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, এর আগে গত বুধবার সন্ধ্যা সাতটায় জালালাবাদ থানার জিডি নং-৭২০,তাং-১৭/০৮/২০২০খ্রি: মূলে নিখোঁজ কিশোরীকে (১৪) অত্র জিডির অনুসন্ধানকারী কর্মকর্তা এসআই (নি.)কাজী জামাল উদ্দিন শাহজালাল (রহ.) মাজার থেকে উদ্ধার করেন। উদ্ধার পরবর্তী কিশোরীকে জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় যে, সাদিকুর তাকে অপহরণ করে ধর্ষণ করেছে। তাকে সহযোগিতা করেছেন এক নারী। রপরে ভিকটিমের পিুা বাদি হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের (নং-০১, ৩/০৯/২০২০) করেন। মামলা দায়েরের পরপরই জালালাবাদ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার মইয়ারচর এলাকা থেকে আসামি সাদিকুর রহমান ও তার সহায়তাকারী মহিলাকে (৪৩) গ্রেফতার করে পুলিশ।। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.)কাজী জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন আছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১০

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১১

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১২

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৩

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৫

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৬

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৭

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১৮

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৯

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

২০