৭ মে ২০২০, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে একদিনে ৩ জন আক্রান্ত, সর্বত্র বিরাজ করছে আতঙ্ক

সীতাকুন্ড প্রতিনিধি : একদিনে সীতাকুণ্ডে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে একজনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে। তিনি কুমিরা অবস্থিত পিএইচপি ফ্যাক্টরিতে ফোরম্যান হিসেবে কাজ করে আসছেন। কুমিরায় অবস্থিত পিএইচপি ফ্যাক্টরি লগডাউন করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মরত প্রায় ১৫০ জন কর্মচারীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

অপরজন ছলিমপুর ইউনিয়ের ৬নং ওয়াড়ের বাসিন্দা। তিনি একজন সবজি ব্যাবসায়ী। তিনি কালুশা নগর এলাকার তজু আহমদ এর বাড়ীতে ভাড়া থাকেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৬ পরিবার ৩৩ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে একইদিন দুপুরে শনাক্ত হওয়া ব্যক্তিটি ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর উপজেলা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌর সদরের আমিরাবাদ এলাকায় জনৈক লিটনের ভাড়া বাসায় বসবাস করছেন, তার গ্রামের বাড়ি রংপুর বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৩০ পরিবারের ১২৮ সদস্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ। এনিয়ে সীতাকুণ্ডে মোট ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে একের পর এক আক্রান্তের ফলে উপজেলার সর্বত্র মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১০

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১১

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১২

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১৩

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৪

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৫

ঈদকে সামনে রেখে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন

১৬

মাদারিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

ধুনটে আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালী অনুষ্ঠিত

১৯

বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২০