Bhorer Darpan
২৬ জুন ২০২০, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে মডেল মসজিদ নির্মাণ কাজের ফলক ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা

সীতাকুণ্ডে মডেল মসজিদ নির্মাণ কাজের ফলক ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা

সীতাকুন্ড প্রতিনিধি : উদ্বোধনের দুই দিনের মাথায় সীতাকুণ্ডে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনের ফলক ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা। গতকাল রাতে কে বা কারা মসজিদের ফলকটি ভেঙে গুড়িয়ে দেয়।

গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান(রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ দিদারুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানান, রাতের আঁধারে মসজিদের উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনাটি শুনে আমি মর্মাহত হয়েছি। ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মডেল মসজিদ নির্মাণ কাজে দুষ্কৃতিকারীর হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে এস আই মামুনকে পাঠালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। কিন্তু ঘন্টাখানেক পর মামুন চলে গেলে দুষ্কৃতিকারীরা পুণরায় এসে উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িতদের চিহিৃত করে সহসাই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। মসজিদ ভিত্তিক সমাজের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ইসলামী মূল্যবোধের প্রসার ও ইসলামী সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে সীতাকুণ্ডও গড়ে উঠছে মডেল মসজিদ।

বুধবার (২৩) বিকালে উপজেলার ফকিরহাট এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। এদিকে উদ্বোধনের দু’দিন পর মসজিদের ভিত্তি প্রস্তর ভেঙে দেওয়ার ঘটনায় সীতাকুণ্ড উপজেলায় মানুষের মাঝে তীব্র সমলোচনা সৃষ্টি হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০