Shakil Shah
১৪ জানুয়ারী ২০২১, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরও ভয়াবহ ‍রূপ নিতে পারে করোনা পরিস্থিতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভোরের দর্পণ ডেস্কঃ

twitter sharing button
মহামারি করোনা ভাইরাস থমকে দিয়েছে বিশ্বকে। বিশ্বব্যপী মহামারি  এই করোনাভাইরাস আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান।

বুধবার তিনি বলেন, করোনার নতুন ঢেউ যেভাবে ছড়াচ্ছে, বিশেষত উত্তর গোলার্ধে কোভিড ১৯-এর নতুন ধরন ছড়িয়ে পড়ার কারণে প্রথম দিকের চেয়ে কোভিড মহামারীর দ্বিতীয় বছরটি আরও কঠিন হবে।

বিশ্বের বিভিন্ন দেশে নিত্যনতুন রূপে হানা দিচ্ছে করোনা। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এ ভাইরাস। উপরন্তু বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

গেল ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি।

এ নিয়ে বিশ্বজুড়ে মোট কোভিডে আক্রান্ত ৯ কোটি ২৭ লাখ ছাড়িয়ে গেছে। আর প্রাণহানি প্রায় ২০ লাখ।

এমন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান জানাচ্ছেন, মহামারীর দ্বিতীয় বছরে করোনা সংক্রমণের যে গতিশীলতা দেখছি সে বিষয়গুলো বিবেচনা করলে বলা যায় এটি আরও শক্তিশালী হতে পারে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ৭৮৬ জন। আর মারা গেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৯০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ১৬২ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০