Shakil Shah
৩ অক্টোবর ২০২০, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে ইউপি সদস্যের হাতে এলাকাবাসী জিম্মি

আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

নারায়নগঞ্জের আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমানের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পরেছে। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বেপরোয়া ভাবে এলাকা বাসীর উপর বিভিন্ন অন্যায় অত্যাচার শুরু কারার অভিয়োগ উঠেছে তার বিরুদ্ধে। ওই ইউনিয়নের কাকাইলমুড়া, বাহের চর, তেতুইতলা, চম্পক নগর, নয়নাবাদ গ্রামগুলোতে তৈরী করেছেন নিজস্ব সন্ত্রাসী বাহনিী । ওই বাহিনী দিয়েই তিনি এলাকায় জনগনের বাড়িতে জোরপূর্বক বালু ভরাট করে প্রতি ফুট বালু ৩ টাকায় ভরাট করার কথা থাকলেও তিনি আদায় করেছেন ৬ টাকা।

 

তাকে না জানিয়ে এলাকায় জায়গা ক্রয়-বিক্রি করলে তার উপর চলে অমানুষিক অত্যাচার। কাকাইলমোড়া গ্রামের সৌদী প্রবাসী হযরত আলীর ছেলে কামাল জানান, আমি একটি নুতন বাড়ির কাজ করতেছি লোকমান মেম্বার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়ির কাজ বন্ধ করে দিয়ে ওই বাড়িতে বসিয়েছেন জমজমাট জুয়ার আসর। আমার বাড়ির কেউ ওই নুতন বাড়িতে গেলে তাকে মারপিট করে তাড়িয়ে দেন। তার সন্ত্রাসী বাহিনীর কারনে ওই বাড়িতে যেতে সাহস পাইনা। লোকমান বাহিনীর শাহজাহানকে দিয়ে বাহের চর খেয়া ঘাটের ইজারা নিয়ে জন প্রতি ২ টাকা নেওয়ার কথা থাকলেও আদায় করছেন ৫ টাকা করে। কাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, খেঁয়া ঘাটের ভাড়া ২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে ৫টাকা করে নেওয়ার অভিযোগ শুনে তাকে আমি সর্তক করে দিয়েছি।

 

ওই ঘাট দিয়ে রাতে কোন মহিলা পারাপার হলে তার বাহিনীর কাছে লাঞ্ছিত হতে হয়। গত ৮ আগষ্ট রাতে ওই ঘাট দিয়ে খেয়া পারাপারের সময় লোকমান বাহিনীর হাতে এক নারী ধর্ষিত হয়। ওই ঘটনায় ১০ আগষ্ট ধর্ষিতা বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় বর্তমানে লোকমান বাহিনীর মুকবুল, জসিম, ডালিম ও কাওসার জেলহাজতে রয়েছেন। কাকাইলমোড়া গ্রামের হযরত আলীর ছেলে বিল্লাল পাওয়ারলোম কারখানার মালিক জানান, কারখানা চালাতে হলে তাকে প্রতি মাসে চাঁদা দিতে হয়।

 

গত ১৬ই আগস্ট কাকাইলমোড়া গ্রামে তার বাহিনীর সাথে পুলিশের সংর্ঘষের ঘটনাঢ মামলা নিয়ে লোকমান গ্রেফতার হয়ে জেল খাটেন। লোকমান ও তার সহযোগী মোশারফ, শাহীন, সেলিম, সজিব, আবু, মকবুল, কবির, তাদের অন্যায় অত্যাচার থেকে এলাকাবাসী পরিত্রান চায়। এ ব্যপারে লোকমান মেম্বারের সাথে আলাপকালে তিনি সব কিছু অস্বীকার করে বলেন আমার সম্পর্কে যে সমস্ত অভিযোগ উঠেছে তা সম্পুর্ন মিথ্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০