Shakil Shah
৩০ নভেম্বর ২০২২, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপিডিএফ থেকে পদত্যাগ করলেন বান্দরবান জেলা আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

পার্বত্য বান্দরবানের আঞ্চলিক পাহাড়ি সংগঠন ইউপিডিএফ এর বান্দরবান জেলা আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা দলীয় পদ হতে পদত্যাগ করেছেন।
৩০শে নভেম্বর দুপুরে জেলা সদরের একটি হোটেল কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।
প্রেস ব্রিফিং এর লিখিত বক্তব্যে তিনি বলেন আমি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা,বলেন ১৯৯৭ হতে প্রসিত বিকাশ খীসার চুক্তি পরিপন্থী সংগঠনের দিকে ঝুঁকে পড়ে পরবর্তীতে ১৯৯৮ সালের ২৬ শে ডিসেম্বর ইউপিডিএফ নামক নতুন সংগঠন গঠন করা হলে, বান্দরবান জেলা ইউনিট আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হই।
দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতেগিয়ে প্রসিত বিকাশ খীসা পূর্ণ দায়িত্ব শাসন দাবী করলে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী শুরু হয়।ইতিমধ্যে এর ব্যাপকতা আরো বৃদ্ধি পায়,পার্বত্য চুক্তির দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমর্থন থাকলেও চুক্তির বিরোধিতা ব্যাপক প্রচার করতে থাকায় চুক্তি বাস্তবায়নে বিলম্ব হওয়ায় ও অধিকারবঞ্চিত জনগণ চুক্তির বহু বছর পরেও শান্তির মুখ দেখতে পাইনি।
এমনকি আন্দোলনকারী সংগঠন গুলিতে বিভক্তি বেড়ে গিয়ে বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে।উক্ত পরিস্থিতি যত দীর্ঘ হবে ততো অধিকারবঞ্চিত জনগণ ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত আশার আলো ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি পরিলক্ষিত হচ্ছে।
বিধায় এহেন দ্বন্দ্ব পরিহার করে ঐক্য স্থাপনের কোন বিকল্প নেই,আমার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ও ভঙ্গুর, উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিস রোগের ভুগিতেছি ।
আমি স্বেচ্ছায় প্রসিত পন্থি ইউপিডিএফ সংগঠনের পদবী ও অর্পিত দায়িত্ব হতে৷ সম্পুর্ণ অব্যাহতি নিচ্ছি এবং আজ হতে কোন জবাব দিহিতা ও দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য থাকবো না।
পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় শান্তিচুক্তি বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন মূলত পার্বত্য চট্টগ্রামে প্রথম আঞ্চলিক সংগঠন হিসেবে জেএসএস থাকলেও সরকারের সাথে শান্তিচুক্তির ফলে পাহাড়ি জনগনেরর অধিকার আদায়ের পূর্নাঙ্গতা এখানে প্রতিফলন হয় নি,মতের মিল না থাকার কারনে আরো কয়েকটি সংগঠন গড়ে উঠেছে,যারা পাহাড়ি জনসাধারণের অধিকার আদায়ে আন্দোলন করছে।পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সকল সংগঠনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ কে বৃহৎ স্বার্থে সিদ্ধান্ত বাস্তবায়নে ছাড় দেয়ার মানুষিকতা গড়ার দিকে জোর দেয়ার তাগিদ দেন পদত্যাগ নেয়া এই নেতা।
পদত্যাগ গ্রহণ করায় নিজের উপর কোন রাজনৈতিক চাপ আসবে কিনা এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন,শাররীক অসুস্থতার কারনে আমি পদত্যাগ করছি,নিজের ও পরীবারের উপর কোন রাজনৈতিক আক্রোশ না রাখার জন্য বিরোধী দল গুলোর প্রতি তিনি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০