Shakil Shah
২৯ মার্চ ২০২৩, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক ম্যাচ হাতে রেখে দাপটে সিরিজ জয় বাংলাদেশের

ভোরের দর্পণ ডেস্ক :

লিটন দাসের রেকর্ড ফিফটির পর সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলল টাইগাররা।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুদল। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে টসের পরই দুই দফা বৃষ্টি নামে। অবশেষে স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে খেলা শুরু হয়। দুদল ১৭ ওভার করে খেলে। পাওয়ার প্লে ৫ ওভারে। দুজন বোলার সর্বোচ্চ ৪ ওভার ও বাকিরা ৩ ওভার করে বোলিং করতে পারেন।

প্রথমে ব্যাট করা বাংলাদেশ লিটন দাসের দ্রুততম ফিফটির রেকর্ডে নির্ধারিত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে শেষ হয় আইরিশদের ইনিংস।

২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বোলারদের দাপটে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে আইরিশরা। যেখানে প্রথম বলেই উইকেট হারায় আইরিশরা। পল স্টার্লিংকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে ফেরান তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারের প্রথম বলে ফের উইকেট হারায় সফরকারীরা। এবার লোরকার টাকারকে ব্যক্তিগত ৬ রানে রনি তালুকদারের ক্যাচে ফেরান সাকিব আল হাসান।

সাকিব নিজের দ্বিতীয় ও চতুর্থ ওভারে জোড়া আঘাত করেন। দলীয় চতুর্থ ওভারে রস অ্যাডায়ারকে বোল্ড করার পর গ্যারেথ ডেলানিকে লিটনের ক্যাচে ফেরান। পরের ওভারে জর্জ ডকরেলকে এলবি ও হ্যারি টেক্টরকে বোল্ড করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট দখল করেন।

মার্ক অ্যাডায়ারকে ব্যক্তিগত ৬ রানে ফেরান হাসান মাহমুদ। এরপর ফিওন হ্যান্ডকে এলবি করার পর আইরিশদের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করা কার্টিস ক্যাম্ফারকে বোল্ড করেন তাসকিন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট নেন সাকিব। তাসকিন ৩টি উইকেট দখল করেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ উড়ন্ত শুরু পায়। টাইগার ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন দাস। মাত্র ১৮ বলে দশম ফিফটির দেখা পান তিনি। লিটন ভাঙেন ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের ২০ বলে ফিফটির রেকর্ড।

অবশেষে দলীয় ১২৪ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে। দশম ওভারে বেন হোয়াইটে বলে তুলে মেরে বাউন্ডারি লাইনে মার্ক অ্যাডায়ারকে ক্যাচ দেন রনি তালুকদার। ২৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ করেন রনি। ওপেনিংয়ে এখন এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ ছিল মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের ১০২ রানের।

স্বাগতিকদের ইনিংসে ঝড় তোলা ১২তম ওভারে ব্যক্তিগত ৮৩ রানে বেন হোয়াইটের দ্বিতীয় শিকার হন লিটন দাস। ৪১ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান। এটি টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ রানের ইনিংস। আগেরটি ছিল ৭৩।

তৃতীয় উইকেট জুটিতে ২৯ বলে ৬১ রান তোলেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। মার্ক অ্যাডায়ারের বলে ইনিংসের শেষ ওভারে আউট হওয়া হৃদয় ১৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৪ করেন। তবে সাকিব ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন।

আইরিশ বোলারদের মধ্যে ২টি উইকেট পান বেন হোয়াইট। মার্ক অ্যাডায়ার একটি উইকেট দখল করেন। আর ফিওন হ্যান্ডকে ২ রানে এলবি করেন তাসকিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০