Online Desk
১৪ মার্চ ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব

এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রাম ব্যুরো : লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পক্ষ থেকে অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে পবিত্র মাহে রমাদান উপলক্ষে কোমলমতি শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় ক্লাব নেতৃবৃন্দ অসহায় শিশুদের সাথে ইফতারেও অংশ নেন।

শনিবার (১৪ মার্চ) উক্ত ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বন্ধন লিও ক্লাবের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে এবং সার্ভিস কমিটির সেক্রেটারী লিও আজমাইন আদিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন আবু তাহের, লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ, অপরাজেয় বাংলাদেশ এর সেন্টার প্রধান জিন্নাত আরা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, সদ্য প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য লিও রায়হান করিম, লিও সজিব হোসেন, লিও ফাহিম চৌধুরী, লিও মোঃ আরিফ, লিও আজিজ, লিও মাহামুদুল হক কারিব, লিও লিয়াকত প্রমূখ।

বন্ধন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও অপরাজেয় বাংলাদেশের ছোট ছোট এসব অসহায় শিশুদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসময় শিশুরা ঈদের নতুন জামা পেয়ে শিশুরা খুব খুশি হন। পরে লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ শিশুদের সাথে ইফতারে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০