Shakil Shah
১৭ জানুয়ারী ২০২১, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালকিনি পৌর নির্বাচনে মনোনয়ন জমা দিলেন আওয়ামীলীগ প্রার্থী হানিফ

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক কালিকিনি থানা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম হানিফ। রোববার দুপুর ১টায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে উপজেলার নির্বাচন কর্মকর্তা শেখ বদরউদ্দিন এর হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান শাহীন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাসার, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল বাসার সরদার, সাবেক কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সোহেল তালুকদার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজালাল হাওলাদার, উপজেলা আওয়মালিগের দপ্তর সম্পাদক বেল্লাল সরদার, পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন রিপন, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বি এম হানিফসহ  উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি দীর্ঘদিন ধরে কালিকিনি থানা আওয়ামীলীগের সদস্য ছিলাম। আমাকে নিয়ে যারা মিথ্যা ও বানোয়াট মন্তব্য করেছেন তা সঠিক নয়। আমি দীর্ঘদিন ধরেই আওয়ামীলীগের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন,আমার চাচা গোপালপুর আওয়ামীলীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই সভাপতি ছিলেন। সুধু তাই নয় আমার পরিবারের সদস্যরাও আওয়ামীলীগের সাথে জরিত আছে।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি আজ আমাকে যে পুরস্কার হাতে তুলে দিয়েছেন আমি অবশ্যই জয়ী হয়ে তার ভাবমূর্তি অক্ষুন্ন রাখবো। এছাড়া তিনি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবাহান গোলাপকে ধন্যবাদ জানান।
তিনি নির্বাচনে জয়ী হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন একটি ডিজিটাল কালিকনি পৌরসভা হিসেবে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীককে জয়ের লক্ষে দলবল নির্বিশেষে তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ছিল আজ (১৭ জানুয়ারি) শেষ দিন। এছাড়া যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারী এবং ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০