Online Desk
১ এপ্রিল ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম: থানায় অভিযোগ দায়ের

কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম: থানায় অভিযোগ দায়ের

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণপাড়ার মোসাম্মৎ লাভলী বেগম, স্বামী মোহাম্মদ মনির শেখ বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কাশিয়ানী সাংবাদিক ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেন, কাশিয়ানী দক্ষিণপাড়া গ্রামের আবুল খায়ের এবং তার স্ত্রী নাছরিন বেগম সহ আরো দুই তিন জন মিলে তার ছেলে ফয়সাল (২৪) কে পর্তুগাল পাঠিয়ে দিবে এর বিনিময়ে ১৮ লক্ষ টাকা তাদেরকে দিতে হবে।

আমরা তাদের কথায় রাজি হয়ে আবুল খায়ের ও তার স্ত্রী নাছরিন বেগমের নিকট পাঁচ (৫) লক্ষ টাকা এবং পরে তারা আমার নিকট ধার চাইলে আরো আরো তিন (৩) লক্ষ টাকা সহ সর্বমোট আট (৮) লক্ষ টাকা দেই। বাকি টাকা ছেলেকে বিদেশে পাঠানোর সময় দিতে হবে। এ সময় তিনি আরো বলেন আমার ছেলের নাম ফয়সাল। তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র তারা নিয়েছে।

উল্লেখ থাকে যে, লাভলী বেগম এবং আবুল খায়ের তাদের একই জায়গায় বসবাস। আনুমানিক গত ১১ মাস পূর্বে আবুল খায়ের ও নাছরিন বেগম তাকে সাথে নিয়ে কাশিয়ানীর একটি স্বর্ণের দোকানে গিয়ে সেখান থেকে তারা তাদের গচ্ছিত স্বর্ণালংকার উত্তোলন করে।

পরে তাদের ফুফাতো ভাই তপন তাদেরকে সেই স্বর্ণালংকারগুলো বেবি সপ দোকানের জনৈক রিপনের নিকট গচ্ছিত রাখতে বললে তারা সেগুলো রিপনের নিকট গচ্ছিত রাখে। অভিযোগকারীনি লাভলী বেগম আরো জানান বিগত ১৬ মাস হয়ে যায় আমার ছেলেকে পর্তুগালে পাঠানোর কোন খোঁজ খবর না পেয়ে আমি তাদের নিকট অনুনয়-বিনয় করতে থাকি। এভাবে অনেকদিন কেটে যায় আবুল খায়ের আমার কোন কথায় সারা দেয়না উল্টো সে আমাকে বিভিন্ন ধরনের তালবাহানার কথা বলে। আমি ধার দেনা করে এতগুলো টাকা দিয়ে এখন দিশেহারা।

তারা আমার টাকাগুলো দিবে না বিধায় আমার বিরুদ্ধে উক্ত স্বর্ণালংকার চুরির মিথ্যা বদনাম ও আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। এ সংক্রান্তে আমি গতকাল কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ সময় লাভলী বেগমের পুত্রবধূ আরিফা বেগম (২০) ও ছেলে ফয়সাল (২৪) সহ তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত আবুল খায়ের ও তার স্ত্রী নাছরিন বেগমের সাথে যোগাযোগ না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান লাভলী বেগমের অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে লাভলী বেগম সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০