Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি আবির সেক্রেটারি সাইফুল

কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি আবির সেক্রেটারি সাইফুল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম।‎

‎সোমবার (০৫ জানুয়ারি) কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মোজাম্মেল হোসেন আবির বিষয়টি নিশ্চিত করেন।

‎জানা যায়, নতুন কমিটির সভাপতি ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম। উক্ত কমিটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের (বার্ষিক) সেটআপ।

‎সদ্য মনোনীত সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। বছরের শুরুতেই আমাদের সাংগঠনিক সেটআপ পরিবর্তন হয়ে থাকে। ২০২৬ সালের শুরুতে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা অনেক বড় আমানত৷ এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী। ইসলামী ছাত্র শিবির সবসময়ই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল, সামনেও এই ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ।’

‎‎সদ্য নির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতি সেশনে সদস্যরা তাদের ভোটের মাধ্যমে দায়িত্বশীল নির্বাচন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই সেশনের সেট আপ সম্পন্ন হয়েছে। দায়িত্বের এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই দায়িত্ব নিষ্ঠা ও ধৈর্যের সাথে সুন্দরভাবে পালন করতে পারি।

ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, ক্যারিয়ারমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।’

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, ‘সকলের পরামর্শের ভিত্তিতে শীঘ্রই দেওয়া হবে।’

‎প্রসঙ্গত, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার এর আগের কমিটির সভাপতি ছিলেন হাফেজ মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি ছিলেন মোজাম্মেল হোসেন আবির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০