২১ মে ২০২০, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে রেকর্ড ২৫৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম ব্যাুরো : চট্টগ্রামে নতুন করে আরও ২৫৭ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ২২৫ জন এবং উপজেলায় ৩২ জন। চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৩২ জন, চন্দনাইশের ৬ জন, বোয়ালখালীর ১ জন ও আনোয়ারার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ৯৬টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ১৯, বোয়ালখালী ২, রাংগুনিয়া ৫ এবং পটিয়ার ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মঙ্গলবার (১৯ মে) ২০৩টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯৫, লোহাগাড়া ১, হাটহাজারী ১, পটিয়া ২, সাতকানিয়া ১, বোয়ালখালী ১ জন।

একই ল্যাবে বুধবার (২০ মে) ১৭০টি নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৭৯, রাংগুনিয়া ১ এবং পটিয়ার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করে লোহাগাড়া ৫ এবং সাতকানিয়ার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজারে ৭২৬টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫৭ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১২৩৪ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০