Shakil Shah
২২ জুন ২০২২, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারদিকে অথৈ পানি, লাশ দাফন সংকটে সুনামগঞ্জ

বাবার মরদেহ পলিথিন মুড়িয়ে বাক্সবন্দি করে বাঁশের সঙ্গে বেঁধে রেখেছেন ছেলে সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্কঃ

সন্তান ভেলায় ভাসিয়ে দিচ্ছে মায়ের লাশ, বাবা-মা ভাসিয়ে দিচ্ছে সন্তানের লাশ। তাদের আশা, কোনও সহৃদয় ব্যক্তি লাশ পাওয়ার পর দাফনের ব্যবস্থা করবেন।কেউবা পানি নেমে যাওয়ার আশায় দিনের পর দিন বাক্সবন্দি করে রেখেছে প্রিয়জনের মরদেহ। এমনই দুর্বিষহ দিন কাটছে বন্যাকবলিত সুনামগঞ্জের স্বজনহারা পরিবারের সদস্যদের। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদেনে উঠে এসেছে এমনই হৃদয়বিদারক ঘটনা।

রবিবার (১৯ জুন) সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এলাকায় ভেলায় ভাসানো এক নারীর লাশ পাওয়া যায়।লাশের সঙ্গে তার সন্তানের রেকা একটি চিরকুট। তাতে লেখা রয়েছে, “শুকনো জায়গায় মাকে কবর দিও।” হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশমির রেজার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানায় অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

এদিকে লাশ ভাসিয়ে দেওয়ার আরও একটি ঘটনার কথা জানান তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “নয় নগর গ্রামের রেণু মিয়ার দুই বছরের ছেলে আলামিন বন্যার পানিতে ডুবে মারা যায়। শুকনো জায়গায় কবর দিতে না পেরে মা-বাবা পানিতে ছেলের লাশ ভাসিয়ে দেন।”

এরকম আরও একটি অমানবিক ঘটনার খবর পাওয়া গেছে সুনামগঞ্জ শহরতলীর ইব্রাহিমপুরে। জেলার সর্বত্র বন্যার পানি থাকায় নিজের বাবার লাশ দাফন করতে পারেননি ইব্রাহিম মিয়া। নিজের বাবার লাশ বন্যার পানিতে ভাসিয়ে দেওয়ার সাহস হয়নি তার। আর তাই পলিথিন মুড়িয়ে বাক্সবন্দি করে বাঁশের ওপর বেঁধে রেখেছেন বাবার মরদেহ। একই জায়গাতে পড়ে আছে আরও একটি অজ্ঞাত মরদেহ।

এ বিষয়ে সুরমা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, “কবরস্থানের পাশে মরদেহ দাফন না করে ফেলে রাখা হয়েছে। এটা খুবই অমানবিক। আর এখন লাশ পঁচে গন্ধ বের হচ্ছে। এতে মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার উদ্যোগ নিয়ে কবরস্থানগুলো উঁচু করলে বর্ষায় মরদেহ দাফন করা নিয়ে সমস্যায় পড়তে হবে না।”

এদিকে হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশমির রেজা বলেন, “রবিবার সকালে আমরা একটি সেবামূলক সংগঠনের সঙ্গে সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর এলাকার টাঙ্গুয়ার হাওরে সারাদিন ঘুরে ত্রাণ বিতরণ ও বন্যার চিত্র পরিদর্শন করি। আমাদের নৌকা বিশ্বম্ভরপুর হাওরের ভাতের টেক আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক সেই দৃশ্য চোখে পড়ে। আত্মীয়-স্বজন কলার ভেলায় করে একটি লাশ পানিতে ভাসিয়ে দিচ্ছেন! সেই লাশের সঙ্গে একটি চিরকুট দেওয়া হয়েছে। তাতে মায়ের লাশ দাফনের জন্য ছেলে আকুতি জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “হাওরে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। মানুষ দাঁড়ানোর মতো এক ইঞ্চি শুকনো জায়গাও নেই। এর মধ্যে দুর্গত অনেক এলাকায় এখনও ত্রাণসামগ্রী পৌঁছেনি। মধ্যনগর, তাহিরপুর, ধর্মপাশা, শাল্লা এলাকা খুবই দুর্গত। ওইসব এলাকায় যাতায়াত খুবই কষ্টকর, তাই লোকজন সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছেন না। আর একশ্রেণির নৌকার মাঝি সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। তারা এক হাজার টাকার জায়গায় ১০ হাজার টাকা নিচ্ছেন। ত্রাণসামগ্রী বিতরণসহ নৌকার মাঝিদের নৈরাজ্য দূর করতে প্রশাসনের তদারকি বৃদ্ধি করা জরুরি।’

এ প্রসঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাবিউর রহিম জাকির বলেন, ‘আমার উপজেলার ৯০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। এখানে কবরস্থানগুলো তলিয়ে গেছে। লাশ দাফনে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে এটাই স্বাভাবিক।’

তাহিরপুরের ইউএনও মো. রায়হান কবির বলেন, “আমার এলাকায় সবকটি ইউনিয়ন ও গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। কবরস্থানগুলো তলিয়ে গেছে। লাশ দাফন না করে ভাসিয়ে দেওয়ার তথ্য আমাদের কাছে নেই।” তবে এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০