Shakil Shah
৩১ মে ২০২২, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেস্ট দলের নেতৃত্বে আবারও সাকিব!

CHITTAGONG, BANGLADESH - 2019/09/05: Bangladesh cricketer Shakib Al Hasan cheers during one-off cricket Test match between Afghanistan vs Bangladesh at the Zohur Ahmed Chowdhury Stadium in Chittagong. Afghanistan won by 224 runs. (Photo by Md Manik/SOPA Images/LightRocket via Getty Images)

ভোরের দর্পণ ডেস্কঃ

টেস্ট দলের নেতৃত্বে আবারও ফিরতে পারেন সাকিব আল হাসান। এমন গুঞ্জনই রয়েছে দেশের ক্রিকেট পাড়ায়।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যর্থ বাংলাদেশ। যে কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুমিনুল হক সৌরভকে সরিয়ে সাকিবের কাঁধে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হতে পারে।

বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনায় সাকিবও নাকি এতে মৌন সম্মতি জানিয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, মুমিনুল হকের জন্য অধিনায়কত্ব বাড়তি একটা চাপ। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে তার সমস্যা হচ্ছে। যেহেতু রান করছে না, সেটিও তার মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যাটিংয়েও একটা প্রভাব পড়তে পারে। সেই সিদ্ধান্ত নেবে কোনটা হলে ওর ভালো হয়।

গত বছর পাকিস্তান সিরিজ থেকে শুরু করে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র তিনবার দুই অঙ্কে যেতে পেরেছেন মুমিনুল। টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তার ব্যাটিং গড় নিম্নমুখী। অধিনায়ক হিসেবে ১৭ টেস্ট খেলে মুমিনুল ৩২.৪৪ গড়ে রান করেছেন মাত্র ৯১২।

ব্যাটিংয়ে ছন্দ ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন মুমিনুল। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও কোচ নাজমুল আবেদীনের সঙ্গে কাজ করছেন তিনি।

নাজমুল আবেদীন বলেন, মৌলিক কিছু বিষয় নিয়ে কাজ করেছি আমরা। খারাপ সময় এলে সাধারণত ব্যাটসম্যানরা মৌলিক বিষয়গুলো থেকে দূরে সরে যায়। তাই সেটা নিয়েই কাজ করছি।

প্রসঙ্গত, সাকিব আগেও টেস্ট দলের অধিনায়ক ছিলেন। আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়। এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব, জয় তিনটিতে ও হার ১১টিতে।

সাকিবের অবর্তমানে ১৭ টেস্টে নেতৃত্বে দিয়েছেন মুমিনুল। তার অধীনে বাংলাদেশ তিনটি টেস্ট জিতেছে, ড্র করেছে দুটি, হেরেছে ১২টিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০