Bhorer Darpan Online
১৮ অগাস্ট ২০২০, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ২ ব্যক্তিকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে এক পিতা সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব আনিসুল হক মিলানায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ঢাকায় নিখোঁজ হওয়া দেলোয়ার হোসেনের স্ত্রী শিরিনা বেগম ও অপর নিখোঁজ ব্যক্তি ছালেউর রহমানের পিতা আজিজুর রহমান লিখিত বক্তব্যে জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রাননগর গ্রামের সিরাজুল ইসলাম ও তার বন্ধু ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোটাপাড়া গ্রামের ছালেউর রহমান দীর্ঘদিন যাবৎ ঢাকার সবুজবাগে রিক্সা চালাতো। গত ৫ জানুয়ারি রাতে দেলোয়ার তার স্ত্রীকে মোবাইল ফোনে জানায় যে, তাদের বাড়িতে প্রশাসনের লোকজন আসছে দরজা খোলার জন্য চাপ দিচ্ছে। এরপর থেকেই নিখোঁজ হয় সে। ওই দিনের পর থেকে তার মোবাইল ফোন আর খোলা পাওয়া যায়নি। একই অবস্থা হয় অপর নিখোঁজ ব্যক্তি ছালেউরেরও। পরবর্তিতে উভয় পরিবারের লোকজন ঢাকায় গিয়ে প্রথমে রিক্সার গ্যারেজে, পরে অশপাশের গ্যারেজে, পরে স্থানীয় থানায়, হাসপাতালে ও কারাগারে খোঁজ নিয়ে তাদের সন্ধান পায়নি। পরে ৬ ফেব্রæয়ারি দেলোয়ারের স্ত্রী শিরিনা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং অপর নিখোঁজ ব্যক্তি ছালেউরের পিতা আজিজুর রহমান ৯ ফেব্রæয়ারি খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেলেও উভয় পরিবারের সদস্যরা নিখোঁজ ব্যক্তিদের কোন সন্ধান পায়নি। এ অবস্থায় নিখোঁজ দেলোয়ার হোসেন ও ছালেউর রহমানের সন্ধানের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন উভয় পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

অসহায় পরিবারদের মাঝে লংগদু সেনা জোনের ঢেউটিন বিতরণ

১০

বাঁশখালীতে রাতের আঁধারে করলা ক্ষেত নিধন, অর্ধলক্ষ টাকার ক্ষতি কৃষকের

১১

ধনবাড়ীতে সাংবাদিক হফিজুর রহমানের বাবার ইন্তেকাল!

১২

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

১৪

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৫

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

১৬

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

১৭

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

১৮

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

১৯

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

২০