Ibrahim Atiullah Anik
১ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর খুলল সেন্ট মার্টিন, কিন্তু প্রথম দিনেই চলল না কোনো জাহাজ

দীর্ঘ বিরতির পর খুলল সেন্ট মার্টিন, কিন্তু প্রথম দিনেই চলল না কোনো জাহাজ

দীর্ঘ নয় মাস পর খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তবে শনিবার (১ নভেম্বর) পর্যটকদের ভিড় দেখা যায়নি দ্বীপে, কারণ কোনো জাহাজ মালিকই এখনো পর্যটক পরিবহনের অনুমতি নেননি। ফলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রটি প্রথম দিনেই পর্যটকশূন্য থাকছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে শুধুমাত্র “দিনে গিয়ে দিনে ফেরার” শর্তে পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। গত বছরের মতো এবারও দ্বীপে যেতে মানতে হবে সরকারের নির্ধারিত ১২টি নির্দেশনা। এর পাশাপাশি, দ্বীপের একমাত্র জেটিঘাটের সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় পর্যটকবাহী জাহাজ সেখানে ভিড়তে পারছে না। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, “প্রাথমিকভাবে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার-আউলিয়া’ নামের দুটি জাহাজ কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু জাহাজ মালিকরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তাই শনিবার কোনো জাহাজই সেন্ট মার্টিনের উদ্দেশে যায়নি।”  তিনি আরও বলেন, “কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় ৭ থেকে ১০ ঘণ্টা সময় লাগে। সকালে গিয়ে দিনে ফিরে আসা বাস্তবসম্মত নয়। তার ওপর ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধন সফটওয়্যারও এখনো চালু হয়নি। ফলে পর্যটকও পাওয়া যাচ্ছে না।”  সেন্ট মার্টিন হোটেল–মোটেল মালিক সমিতির নেতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন জানান, “দ্বীপে প্রায় আড়াই শতাধিক হোটেল ও রেস্টহাউজ আছে। কিন্তু গত বছর আমরা দেখেছি, এত দীর্ঘ পথ পেরিয়ে কেউ কেবল দিনের জন্য ঘুরতে আসে না। তাই নভেম্বরে আমরা কোনো প্রস্তুতিই নিইনি। ডিসেম্বর–জানুয়ারিতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পর্যটকদের জন্য প্রস্তুতি নেব।”

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, “৩১ অক্টোবর পর্যন্ত কোনো জাহাজই অনুমতি নেয়নি। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের দেওয়া ১২ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এজন্য এবার টেকনাফের পরিবর্তে সরাসরি কক্সবাজার শহর থেকেই জাহাজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০