Shakil Shah
৩০ সেপ্টেম্বর ২০২০, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পল্টন থানা পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

ভোরের দর্পণ অনলাইন:

গুলিস্তান এলাকা থেকে আটক করে নিয়ে যাওয়ার পর পল্টন থানা পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মাসুদ রানা (৩০) নামে ওই যুবককে থানায় নিয়ে আসার পর গতরাতেই তার মৃত্যু হয়।

মৃত যুবক মাসুদ মাদকাসক্ত বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন। তিনি বলেন, ‘গুলিস্তান এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছিল। তিনি একজন মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবন করতে না পেরে থানায় উত্তেজিত হয়ে পরেন। এক পর্যায়ে তিনি লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাত পান।’

গুরুতর আহত অবস্থায় মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় বলেও জানান ওয়ালিদ। তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা তার মৃত্যুর কারণ নিশ্চিত করবেন।’

মাসুদের বিরুদ্ধে আগের কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা তা জানাতে পারেননি। নিহতের পরিবারের কেউ এখনো হাসপাতালে আসেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০