Online Desk
২ মার্চ ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে অবৈধ মাটি কাটায় তথ্য ফাঁস, ৩ জনের কারাদণ্ড

বাঁশখালীতে অবৈধ মাটি কাটায় তথ্য ফাঁস, ৩ জনের কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গভীর রাতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত সরল ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের আগাম তথ্য পেয়ে সংশ্লিষ্টরা এক্সক্যাভেটর ও মিনি ডাম্পার ট্রাক নিয়ে পালিয়ে যায়।

তল্লাশিতে মো. রিদুয়ান (৩০), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিম (৪৫)-এর বিরুদ্ধে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেন এবং লভ্যাংশের বিনিময়ে সতর্কবার্তা দেওয়ার কথা জানান।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মো. রিদুয়ানকে ৬ মাস এবং অন্য দু’জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০