Shakil Shah
৮ মে ২০২৩, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে কর্মী নেবে কুয়েত

ভোরের দর্পণ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নির্দিষ্ট কিছু খাতে শ্রমিক সঙ্কট মেটাতে নতুন করে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম কুয়েত টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শ্রমিক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা রয়েছে। কুয়েতের ‘জনসংখ্যার ভারসাম্যহীনতার সমস্যা’ মোকাবিলার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটির শ্রম বাজারের চাহিদা পূরণ করা হবে।

কুয়েতের বিশেষ কিছু খাতের জন্য নির্দিষ্ট শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে ফিলিপাইনের একটি প্রতিনিধি দল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জনশক্তি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে। আলোচনার পর ফিলিপাইন থেকে দেশটিতে শ্রমিকদের আনার সম্ভাবনা পুনরায় শুরু হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশি, ভারতীয় এবং ফিলিপিনো নার্সদের নতুন ব্যাচ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। নতুন এলাকায় চালু করা স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হবে এই নার্সদের। পাশাপাশি জনবল সঙ্কট মেটাতে দেশটির অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও তাদের নিয়োগ দেওয়া হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০