Shakil Shah
১৬ মার্চ ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে সেনা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে পাহাড়ে বিছিন্নতাবাদী সংগঠন কেএনএফ সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার শহিদ নাজিম উদ্দিনকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

১৪ই মার্চ (মঙ্গলবার) বিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে শহরে হিলবার্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলার সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির, পিসিএনপি বান্দরবান জেলা সভাপতি ও আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল মাহমুদ, দফতর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান পৌর সভাপতি শামসুল হক শামু, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সভাপতি মো. আসিফ ইকবাল। 

এ ছাড়াও নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি গরিব ও হতদরিদ্রদের চিকিৎসাসেবা দিতে যাওয়া গমনকারী টহল দলের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসী কেএনএফের কর্তৃক গুলি বর্ষণ করে। এতে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন্যথায় তিন পার্বত্য জেলায় চট্টগ্রাম নাগরিক পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য যে, গত ১১ মার্চ বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সন্ত্রাসীরা ট্রাক ড্রাইভারসহ অন্যান্য নিরীহ জনগণের ওপর গুলিবর্ষণ ও অপহরণ করে। তাছাড়া গত ১২ মার্চ রোয়াংছড়ি উপজেলায় পাহাড়িদের চিকিৎসাসেবা দিতে গমনকারী টহল দলের ওপর সশস্ত্র সন্ত্রাসী (কেএনএফ) কর্তৃক গুলিবর্ষণ করে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার শহিদ মো. নাজিম উদ্দীনকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০