Shakil Shah
৩১ জুলাই ২০২১, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে সংক্রমণ কমলেও প্রাণহানি বেড়ে প্রায় ৬০০

ভোরের দর্পণ ডেস্কঃ

 

শনিবার (৩১ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে আড়াই হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ৩৮ জন। দৈনিক মৃত্যু মহারাষ্ট্রে ২০০-র বেশি, কেরালায় ১০০-র বেশি এবং উড়িষ্যাতে ৫০-এর বেশি। বাকি সব রাজ্যে তা রয়েছে ৫০-এর নিচে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ৮১০ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় শনিবারও বজায় রয়েছে উল্টো চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগী বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৯১ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৬৪৯। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৯২০ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

শনিবারের তথ্য অনুযায়ী, দেশটিতে সুস্থতার হার আরও কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৭ শতাংশে। শুক্রবার এই হার ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৩৪ শতাংশ। টানা ৪০ দিন ধরে দেশটিতে এই হার ৫ শতাংশের নিচেই রয়েছে।

এদিকে ভারতে করোনায় নতুন করে আক্রান্তদের অধিকাংশই সংক্রমিত হচ্ছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭২ জন। তবে বাকি সব রাজ্যেই এই সংখ্যা ১০ হাজারের কম। এছাড়া মহারাষ্ট্রে সাড়ে ৬ হাজারের বেশি এবং অন্ধ্রপ্রদেশে দু’হাজারের বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০