Shakil Shah
১১ জুন ২০২২, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘যারা নৌকায় ভোট দিবেন না, তারা ভোটকেন্দ্রে আসবেন না’

মধুপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক

ভোরের দর্পণ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘যারা নৌকা মার্কায় ভোট দেবেন, তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না’

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে যারা আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিতে অনিচ্ছুক, তাদেরকে কেন্দ্রে যেতে নিষেধ করেছেন আওয়ামী লীগ নেতা সাদিকুল ইসলাম সাদিক। তার এ বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছেন।

বুধবার (৮ জুন) বিকেলে অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি ওই বক্তব্য দেন।

যদিও সাদিকুল ইসলাম সাদিক আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিমের নির্বাচনী সভায় এই বক্তব্য দেন। সাদিকুল ইসলাম সাদিক মধুপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “আমি আজকেও বলে দিতে চাই, ১৫ তারিখ ভোট হবে সারাদিন এবং নৌকা মার্কায় ভোট হবে। আপনারা ভোট দেবেন। যারা নৌকা মার্কায় ভোট দেবেন, তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু আশপাশেই অবস্থান করব। এখানে ২৪০০ ভোট রয়েছেন, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।”

পৃথক আরেকটি ভিডিওতে সাদিকুল ইসলামকে বলতে দেখা যায়, “যেকোনো মূল্যে নৌকাকে আমাদের বিজয়ী করতেই হবে। এ জন্য আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা প্রতিটি কেন্দ্রে দুর্গ গড়ে তুলব। যেখানে যা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করব।”

বুধবারের নির্বাচনী সভায় সাদিকুল ইসলাম সাদিকের দেওয়া বক্তব্যের ভিডিও পরদিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি অনেক ভোটারের মাঝে অসন্তোষ এবং ভয়েরও জন্ম নিয়েছে।

তবে এটাই প্রথম না, মঙ্গলবার উপজেলার আউশনারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত গোলাম মোস্তফার নির্বাচনী সভাতেও সাদিকুল ইসলাম সাদিক একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও বক্তব্যের বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, “বক্তব্যটি বিরোধী পক্ষ এডিটিং করে আমার নামে কুৎসা রটিয়েছে।”

এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী বলেন, “বিষয়টি আমি জানতে পেরেছি। তবে এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল হাসান বলেন, “যদি কেউ এমন বক্তব্য দিয়ে থাকে, তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০