Shakil Shah
৪ অক্টোবর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ, ছাত্রলীগ কর্মী নিজু গ্রেফতার

ভোরের দর্পণ অনলাইন:

সিলেট নগরের দাড়িয়াপাড়ায় বাসায় ডেকে নিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর কর্মকর্তা এএসপি সামিউল আলম বলেন, ধর্ষণ মামলার আসামি নিজুকে র‍্যাবের একটি দল গোলাপগঞ্জ থেকে গ্রেফতার করে।

গত শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন ওই কিশোরীর মা। গ্রেফতার হওয়া নিজু সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

পিযুষ নগরের পাঁচভাই রেস্তোরাঁর সামনে তিন প্রবাসীকে মারধর করার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন। ওই মামলায় নিজুও গ্রেফতার হয়ে কিছু দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রী কিশোরীকে ধর্ষণ করেন নিজু। ওই কিশোরী এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে চিকিৎসাধীন আছে। শনিবার ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করেন চিকিৎসকরা।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হয়। আপোষ না হওয়ায় শুক্রবার (২ অক্টোবর) রাতে কিশোরীরা মা বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। নিজু দাড়িয়াপাড়ায় এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০