কামরুল ইসলাম দুলু. সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভা এলাকায় ১২ ফুট দৈর্ঘের একটি অজগর সাপের দেখা মিলেছে। গতকাল দুপুরে পৌরসভাধীন ২ নং ওয়ার্ড পন্থিছিলা-উত্তর মহাদেবপুর এলাকার পুলিন মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রামে অজগর সাপের সন্ধানের খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে স্থানীয় লোকজন ওই বাড়িতে ভীড় জমায়। পরে ওইদিন সন্ধ্যায় অভিনব কায়দায় সাপটিকে ধরে ফেলে গ্রামের যুবক মনির,বাহার, রায়হান ও কামাল। বন বিভাগকে অবহিত করা হলে তারা এসে ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটি নিয়ে যায়।
পুলিন মহাজন বাড়ির বাসিন্দা তুষার চৌধুরী বলেন, দুপুরে আমাদের বাড়ির ডোবায় অজগর সাপটির দেখা মেলে। এসময় সাপটি আমাদের দুটি হাঁসকে মেরে ফেলে। সারাদিন সাপটিই ডোবার পাড়েই দৃশ্যমান ছিল। এসময় উৎসুক জনতা সাপটিকে দেখতে আমাদের বাড়িতে ভীড় করে। বাড়িতে অজগর সাপ দেখতে পেয়ে আমরা বেশ শঙ্কিত ছিলাম। সাপটি যে দুটি হাঁসকে মেরেছে আমরা ওই মৃত হাঁসগুলো বাড়ির উঠানে এনে রেখে পাশেই লুকায়িতভাবে অবস্থান করি। প্রায় ঘন্টা খানেক পর সাপটি হাঁসগুলো খেতে আসলে আমরা মাছ ধরার জাল ছুড়ে মারি। এসময় বিশাল আকৃতির অজগরটি জালে আটকা পড়লে আমরা ধরতে সক্ষম হই। জঙ্গলে খাদ্য সংকটের কারণে অজগরটি লোকালয়ে চলে আসে। সাপটি গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১
১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার
২
ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
৩
সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি
৪
স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী
৫
আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না
৬
বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন