Shakil Shah
২৯ জুন ২০২২, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ফের বাড়ছে নদনদীর পানি

ভোরের দর্পণ ডেস্কঃ

টানা চতুর্থ দফা বন্যার ধকল যেতে না যেতেই আবার বাড়ছে সুনামগঞ্জের নদনদীর পানি। নিম্নাঞ্চল এলাকার পানি এখনো না কমলেও আবারও নতুন করে আসতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি।

মঙ্গলবার রাত থেকে ভারতের মেঘালয়ে ও সুনামগঞ্জে দফায় দফায় বৃষ্টিপাতের ফলে এ পানি বেড়েছে।

ইতোমধ্যে সুনামগঞ্জর সদর, দোয়ারাবাজার ছাতক উপজেলার সীমান্তবর্তী খাসিমারা ও চেলা নদী এবং পানি বেড়ে গিয়ে প্রবেশ করছে নিম্নাঞ্চল এলাকা দিয়ে। এ ছাড়া সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি গেল ২৪ ঘণ্টায় বেড়েছে ১৪ সেন্টিমিটার, তবে তা এখনো বিপদসীমার নিচে।

দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতীরবর্তী এলাকার বাসিন্দা মনোয়ার হক জানান, পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নদীটির ভাঙন থাকায় পানি দ্রুত প্রবেশ করছে উপজেলার বাংলাবাজার, আলীপুর বাজার, চকবাজার, বোগলাবাজার, পূর্ব বাংলাবাজার, টেংরাবাজার লিয়াকতগঞ্জ এলাকা দিয়ে।

দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘ঘরের পানিই এখনো রয়ে গেছে, এর মধ্যে আবার পানি। এখন আমরা কই যাইতাম। ইলা যদি পানি বাড়তে তাকে তাইলে পানিত পড়িয়া মরা লাগব।’

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউপির দাহারগ্রাও গ্রামে আব্দুস ছোবহান, মোহাম্মদ আলী সুহেল মিয়া ও আলমপুর গ্রামের শ্রমিক নেতা খছরু মিয়া জানান, ‘অনেক কষ্টে পানি থাকি ঘরটা বাঁচাইয়া রাখছি, কিন্তু ঘরও পানি ডুকছিল কোমর পর্যন্ত। এই দুই দিনে পানি অনেকটা কমি গেছিল, মঙ্গলবার সকাল থাকি আবার পানি বাড়া শুরু হইছে। আশ্রয়কেন্দ্র থাকি ফিরিয়া আইয়া লাগের আবার ওইখানেই ফিরিয়া যাওয়া লাগব।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, গত মঙ্গলবার থেকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। পাশের দেশ ভারতের মেঘলায়েও বৃষ্টিপাত হওয়ায় এ উপজেলার সীমান্তবর্তী খাসিমারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল এলাকায় প্রবেশ করেছে।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩টি ইউনিয়নের ১২০ টন চাল বরাদ্দ করা হয়। ২৩০০-এর মতো শুকনা খাবার বানভাসিদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রতিটি এলাকায় সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া এখনো যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদের খাবারের ব্যবস্থাও প্রশাসন করছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড অফিফের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, এটি হাঁওড় এলাকা হওয়ায় এখানে পানি থাকবেই। গেল ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে, তবে বিপদসীমা অতিক্রম করেনি। দোয়ারাবাজার উপজেলার খাসিমারা নদী সীমান্তবর্তী নদী গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে আর পাহাড়ি ঢলও অব্যাহত থাকায় ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়েছে, এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি প্রবেশ করেছে।

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এখানে সুরমা, চেলা ও পিয়াইন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। চরম দুর্ভোগের শিকার বানভাসি মানুষগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০