Shakil Shah
৭ ফেব্রুয়ারী ২০২১, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সেনাবাহিনীর ভ্যাকসিন গ্রহণে মানুষের ভ্রান্ত ধারণা কমবে’

ভোরের দর্পণ ডেস্ক:

গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেছেন, ‘সেনাবাহিনীর সদস্যদের ভ্যাকসিন গ্রহণ দেখে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা পিছু হটবে। উৎসাহিত হবে সাধারণ মানুষ। আর এতেই সবাই স্বেচ্ছায় করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবে।’ 

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর রাজেন্দ্রপুর সেনানিবাসে ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিএমএইচ হাসপাতালের পরিচালনায় লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান ভূঁইয়ার শরীরে টিকাদানের মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম।

টিকা নেয়ার পর শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘খুব স্বাভাবিক বোধ করছেন। টিকার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া অনুভূত হচ্ছে না। দেশবাসীকে টিকার নেওয়ারও আহ্বান জানান তিনি।

ভ্যাকসিনেশন বিষয়ে বিগ্রেডিয়ার জেনারেল আবু নূর মোহাম্মদ শরিফুল আলম বলেন, বাংলাদেশ সরকারের সব নিয়মকানুন মেনে তারা রাজেন্দ্রপুর সেনানিবাসকে করোনা ভাইরাস মুক্ত রাখতে পেরেছেন। এখন নিয়ম মেনে সবাই স্বেচ্ছায় ভ্যাকসিন নিচ্ছেন। এটা সবার জন্যই একটা উদাহরণ হতে পারে। প্রথম দিন দশ সেনা সদস্যের শরীরে ভ্যাকসিন দেয়া হলেও পরবর্তীতে প্রতিদিন চল্লিশজনকে এ তালিকায় আনা হবে বলেও জানান রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এই স্টেশন কমান্ডার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০