bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফোনে চিকিৎসা সেবার উদ্যোগ নিলেন রাউজানের সাংসদপুত্র

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশে মহামারী করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার আগে থেকেই বেশ সোচ্চার থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছেন চট্টগ্রামের রাউজানের সাংসদপুত্র ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তারই ধারাবাহিকতায় এবার প্রায় ৮০ জন ডাক্তার নিয়ে শুরু করলেন টেলিফোনে চিকিৎসা সেবা কার্যক্রম।

নিজের ফেসবুক টাইমলাইনে আজ ১৯ এপ্রিল রবিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী। তার দেওয়া ঐ স্ট্যাটাসে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেলের স্বনামধন্য ৮০ জন ডাক্তারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। যাদেরকে প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফোন করলে পাওয়া যাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ফারাজ করিম চৌধুরী বলেন, “চলমান লকডাউন পরিস্থিতিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের এই কার্যক্রমে সম্মানিত ডাক্তারবৃন্দ কোন ফি ছাড়াই সেবা দিবেন। যা আমাদের সকলের জন্য ভালো হবে বলে আমি মনে করি।”

জানা যায়, সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জয়ব্রত দাশ (০১৮১৯-৩১৮৩৩৪), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আলী আসগর চৌধুরী (০১৮১৯-৩৪৫২৫২), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ বিনয় পাল (০১৫৫২-৩৬৯২২৪), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাললের লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ এস এম আলী হায়দার (০১৬৭৪-৮৯৮৭০৭), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ কামরুন নাহার লুনা (০১৭৫২-০০৪২৭৩) সহ সর্বমোট প্রায় ৮০ জন চিকিৎসক টেলিফোনে এই চিকিৎসা সেবা দিবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০