Bhorer Darpan
১০ ডিসেম্বর ২০২৪, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। 

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, এই মেলার ফলে কৃষকরা কৃষির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, নতুন নতুন জাত,রোগবালাই দমনের জৈবিক পদ্ধতি, ভালো মানের নিত্যনতুন কৃষি উপকরণ,দেশীয় ফলের পুষ্টি গুন সম্পর্কে ধারণা পাবে এছাড়া কীটনাশক ও বালাইনাশক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে এবং সরাসরি জানবে ও দেখবে। এখন উপজেলা পর্যায়ে এ মেলা চলছে ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে যদি কোন প্রকল্প পাওয়া যায় তাহলে ইউনিয়ন পর্যায়ে আয়োজন করা হবে।

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী এই কৃষি মেলায় কৃষি যন্ত্রপাতি কর্ণার, জৈব বালাই নাশক কর্ণার, বালাইনাশক কর্ণার, সার ও বীজ পরিচিতি  কর্ণার, প্লান্ট ডক্টর্স কর্ণার, ফল-ফলাদি কর্ণার, কন্দাল ফসল উন্নয়ন  কর্ণার প্রদর্শন সহ ৭ টি সহ আদর্শ নার্সারি ও নেদামদী আদর্শ নার্সারি মোট ৯ টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে বলে কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০