Online Desk
১১ মার্চ ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।

চেক বিতরণ কর্মসূচির আগে জেলা প্রশাসক বকশীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরসমূহ পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে: বকশীগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।

পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনভোগান্তি লাঘব করাই প্রশাসনের মূল লক্ষ্য। সেবাপ্রার্থীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।” দাপ্তরিক কাজ শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
হাবিবুর রহমান সুমনসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতিও পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০