bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরের শিবচরে জ্বর সর্দি কাঁশি নিয়ে মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : জ্বর সর্দি কাঁশি নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব সন্নাসীরচর এলাকায় এক মালয়েশিয়া প্রবাসী মারা গেছেন। মঙ্গলবার রাতে নিজ বাড়ীতে মারা যান। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে দাবী করেন।
স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা জানান, গেলো ১২ থেকে ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে পালিয়ে নিজ বাড়ী শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের পূর্ব সন্নাসীরচর এলাকায় আসেন ৪৭ বছর বয়সী সিরাজ কাজী। তারপর থেকে নিজেকে কিছুটা আত্ম-গোপন করেই ছিলেন। বিদেশ থেকে আসার পরেই জ্বর সর্দি কাঁশিতে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে বাড়ীতেই মারা যান। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ ওই ব্যক্তিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে দাবী করেন। সিরাজ কাজী পূর্ব সন্নাসীরচর গ্রামের হাসেম কাজীর ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
এব্যাপারে স্থানীয় জসিম উদ্দিন জানান, ‘বেশ কিছু দিন ধরে জ্বর কাঁশিতে ভুগছিলেন সিরাজ কাজী। যেহেতু তিনি মালয়েশিয়া থেকে এসেছে, তার জন্যে অবশ্যই করোনাভাইরাস পরীক্ষা করা উচিত ছিল। সেই সাথে ওই এলাকা প্রশাসনের নজরে রাখ উচিত।’
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তার শারিরীক অবস্থার কথা শুনে মনে হচ্ছে তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। যে কারণে তার করোনার উপসর্গ না থাকায় নমুনা সংগ্রহ করা হয়নি।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০