Shakil Shah
৫ নভেম্বর ২০২২, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বাবা ছেলের উপর সন্ত্রাসী হামলার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
আশুলিয়া ভাদাইল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বাবা ও ছেলে।

শুক্রবার সন্ধ্যায় নিজ বাসার সামনে হামলার শিকার হয় তারা। ৯৯৯ এ একাধিকবার কল দিয়েও কোন সহযোগীতা না পাওয়ার অভিযোগ করেন হামলার শিকার পরিবার। হামালায় আহত দুই জনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হলে পরে তাদের অবস্থার অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছেন, আশুলিয়া থানা এলাকার ভাদাইল বাজার সংলগ্ন শাখওয়াত হোসেনের বাড়ীর ভাড়াটিয়া সিদ্দিক উল্লাহর ছেলে জাফর আহম্মেদ (৫৫) ও জাফর আহম্মেদ এর ছেলে ঢাকা বাংলা কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র কাউছার আহাম্মেদ (২২)। তাদের দুই জনের অবস্থা গুরুতর বলে জানান দায়ীত্বরত চিকিৎসক। এদিকে পরিবারটি আইনি কোন সহযোগীতার না পাওয়ায় পুনরায় হামলার শিকারের আতঙ্কে রয়েছে বলে জানান তারা।

আহত জাফর আহম্মেদ মেয়ের জামাতা জানান, ভাদাইল বাজার এলাকায় শাখওয়াত হোসেনসহ কয়েকটি বাড়ীর সামনের চলাচলের রাস্তায় বহুদিন থেকে পানি জমাট বেধে রয়েছে। এর থেকে পরিত্রান পাওয়ার জন্য কয়েক বাড়ীর মালিক মিলে ৫ হাজার করে টাকা দিয়ে রাস্তার মেরামত ও ড্রেনের ব্যবস্থা করেন। কিন্তু যারা টাকা উত্তোলন করেছেন তারা। নিজের বাসার সামনে মেরামত করে বাকি কাজ করেননি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রবিউল, হানিফ, হান্নান, আল-আমনি, শিপন ও আলমগীরসহ অজ্ঞাত ২০-২৫ জন মিলে আমাদের বাসার সামনে এসে ডাক চিৎকার করে ও হামলা চালায়। এ সময় তাদের হাতে রড, বাশ ও ইট ছিল। বিষয়টি বুঝে ওঠার আগেই তারা আমার শ্বশুরকে মারধাবর করে। ৯৯৯এ কয়েকবার কল দিয়েও পুলিশের সহযোগীতা পাইনি। পরে স্থানীয় মেম্বারের কাছে বিষয়টি জানালে মিমাংসার কথা বলে ও আমার স্ত্রীর ছোট ভাই কলেজ ছাত্র কাউছারকে উপস্থিত হতে বলে। কাউছার বাসা থেকে মেম্বারের অফিসে যাওয়ার পথে তার উপরে হামলা চালিয়ে আহত করে। ৯৯৯ এ কল দিয়ে সহযোগীতা না পাওয়ার বিষয়টি ৯৯৯এ কল দিয়ে জানতে চাইলে বলেন, অভিযোগটি আমাদের উদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হবে। ওনারা বিষয়টি তদন্ত করে দেখবেন।

আশুলিয়া ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সাদেক ভূঁইয়া জানান, দুই পক্ষের মধ্যে চলাচলের রাস্তায় পানি জমাটকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও মারা মারির ঘটনা ঘটে। দুই পক্ষই আমার কাছে মিমাংসার জন্য এসেছিল। দুই পক্ষ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০