Bhorer Darpan
২৭ জুন ২০২০, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে করোনা থেকে সুস্থ্য হওয়া ১২ রোগীকে ফুল দিয়ে বিদায়

সীতাকুণ্ডে করোনা থেকে সুস্থ্য হওয়া ১২ রোগীকে ফুল দিয়ে বিদায়

সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২ জন রোগী। আজ শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে তাঁদের ছাড়পত্র ও ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। সুস্থ্য হওয়া ১২ জন রোগীর মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। তাদের মধ্যে কয়েকজন হচ্ছে আবদুল বাতেন, মাঈনউদ্দিন,মোবারক আলী, তৌহিদুল ইসলাম, নুরুল ইসলাম, টিবলু মজুমদার, মোঃ জাকির, আল আমিন, শাহাদাত প্রমুখ। ভালো হয়ে যাওয়া এই রোগীরা হাসপাতাল ছাড়ার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নার্স ও চিকিৎসকদের ভালো সেবা পেয়ে তাঁরা মুগ্ধ। দেশের অন্যান্য হাসপাতালে নার্স ও চিকিৎসকদের নিয়ে নানা কথা শোনা গেলেও এখানকার নার্সরা অত্যন্ত বিনয়ী, সেই সঙ্গে চিকিৎসকরাও। রোগীরা তাঁদের কাছে চিরকৃতজ্ঞের কথা জানান এ সময়।বিদায়ের মুহূর্তে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিনসহ অন্যান্য ডাক্তার ও নার্স বৃন্দ। এব্যাপারে ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, আমরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে সুস্থ্য করে বিদায় দিতে পেরে নিজেরাই গর্ববোধ করছি। এই জন্য ধন্যবাদ জানাই সকল চিকিৎসক, নার্স, সুইপার, ওয়ার্ড বয় এবং হাসপাতালের সকল কর্মচারীবৃন্দকে। এছাড়াও সর্বোপরি সীতাকুণ্ডের জনগনসহ প্রশাসন, সাংবাদিক এবং জনপ্রতিনিধি যাদের সহযোগিতায় আমাদের সফলতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০