Bhorer Darpan
২৯ জুন ২০২০, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৮ হাজার ছাড়াল করোনা আক্রান্ত,নতুন শনাক্ত ৩৪৬

চট্টগ্রামে ৮ হাজার ছাড়াল করোনা আক্রান্ত,নতুন শনাক্ত ৩৪৬,

চট্টগ্রাম ব্যাুরো: চট্টগ্রামে নতুন করে আরও ৩৪৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ২৭৪ জন এবং উপজেলাগুলোতে ৭২ জন। এ নিয়ে চট্টগ্রামে ৮ হাজার ৩৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০১ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১২ টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই নগরের বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩ জন এবং উপজেলায় ২৩ জন। ইমপেরিয়াল হাসপাতালে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩ জন এবং উপজেলায় ১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৫ জন এবং উপজেলায় ৩১ জন। শেভরণ ল্যাবে গত দুইদিনের ফলাফল আজকে পাওয়া গেছে। শনিবার ২১৮ জনের ও রোববার ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬৬ জন এবং উপজেলায় ১১ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৯৯৭ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪৬ জন।

চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৮০৩৫ জন। এর মধ্যে নগরে ৫৫১৫ জন এবং উপজেলায় ২৫২০ জন। উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ১, সাতকানিয়া ৫, বাঁশখালী ৩, আনোয়ারা ৭, চন্দনাইশ ৪, পটিয়া ৫, বোয়ালখালী ১, রাঙ্গুনিয়া ১, ফটিকছড়ি ১৩, হাটহাজারী ১৯, মিরসরাইয় ৩ এবং সীতাকুণ্ড ১০ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৭১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৩১ এবং উপজেলায় ৪০ জন। নতুন ৪২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০