Shakil Shah
১৯ অক্টোবর ২০২৩, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে হোসনে আরা নূরী নামে এক বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

হোসনে আরা নূরী ওই গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাড়িতে ওই বৃদ্ধা তাঁর নাতি রায়হানকে নিয়ে থাকতেন।

প্রতিবেশীরা জানায়, বৃহস্পতিবার সকালে নূরী বেগমের ক্ষেতের পেঁপে ও কলা কেনার জন্য স্থানীয় দুলাল শেখ এসে ডাকাডাকি করেন। এ সময় কোনো সাড়া না পাওয়ায় এবং ঘরে সিঁধ কাটা দেখে সন্দেহ হয় তাঁর। এ সময় আশপাশের লোকজন ও গ্রামের দফাদারের সহায়তায় পুলিশকে বিষয়টি জানানো হয়।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ইমরান শেখ ও সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনার পর বৃদ্ধার নাতি রায়হানকে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ইমরান শেখ জানান, ঘরের পশ্চিম দিকে সিঁধ কাটা রয়েছে। ঘুমন্ত অবস্থায় নূরী বেগমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১০

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১১

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১২

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১৩

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১৪

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৫

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১৬

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৭

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৮

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৯

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

২০