Online Desk
৬ জুন ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা

আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার পর থেকে অভিযুক্ত আলিয়া সরকার (৫৫) পলাতক রয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন। এরআগে, শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যায়।

নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারে উঠানে ঘাস খেতে যায়। এসময় আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে ছাগলের বিষয়ে জানতে আলিয়া সরকারকে জিজ্ঞাসা করতে যায় রুপবান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আলিয়া সরকারের হাতে থাকা দাড়ালো ‘দা’ দিয়ে রুপবানের পায়ে কুপ দিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।

এবিষয়ে জানতে জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনায় মামলা হয়েছে শুনেছি। এছাড়া আর কিছুই জানিনা।

এরপরে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে করা হলে তিনি জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনার দিনই মামলা নেওয়া হয়েছে। পরে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। ময়ণা তদন্তের জন্য লাশ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে শাহাবাগ থানার মাধ্যমে।

ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। তবে আসামী গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়ালখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

বোয়ালখালীতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের মূলহোতা গ্রেপ্তার

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বিসিডিএস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান বান্দরবান সিভিল সার্জনের

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

ফুলবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

১০

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা

১২

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

বগুড়া শেরপুরে শাহ-বন্দেগী ইউনিয়ন জামায়াতের গাছের চারা বিতরণ

১৪

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়, ড্রাস্টিক অ্যাকশন হবে

১৫

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

১৬

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

১৭

ঢাকা শহরে বাসযোগ্য নয়, ইচ্ছে হয় ঠাকুরগাঁও গিয়ে থাকব:স্থানীয় সরকার মন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১৯

বাগেরহাট থিয়েটার ও আবৃত্তি সংগঠন

২০