Online Desk
৬ জুন ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়, ড্রাস্টিক অ্যাকশন হবে

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়, ড্রাস্টিক অ্যাকশন হবে

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ইউনিয়নভিত্তিক মাদক প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ জুন ২০২৬, শুক্রবার সকাল ১০টায় কুলিয়ারচর উপজেলার গোবরীয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে *পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি* বলেন, _”মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ মতবিনিময় সভার এ আয়োজন। মাদকসেবী, বিক্রেতা ও অপরাধীদের তালিকা করা হচ্ছে। প্রয়োজনে দলের নেতা-কর্মীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে।”_

তিনি আরও ঘোষণা দেন, _”কুলিয়ারচর ও ভৈরব উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মাদক প্রতিরোধে সামাজিক স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হবে।”

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপসচিব মো. শাহাদত হোসেন কবির। সভায় মাদক নিয়ন্ত্রণে সার্বিক অগ্রগতি তূলে ধরে স্তবাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক
(ভারপ্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির শাহাদত সুমন ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসীন।

বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে যুব সমাজকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এরআগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ কর্তৃক প্রাক্কলিত লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভবনের ভিওিপ্রস্তর স্হাপন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। এ সময় তার সংগে গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা সংগে ছিলেন। পরে গোবরীয়া আব্দুল্লাপুর ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন। প্রতিমন্ত্রীর সফরসংগীদের মধ্যে গানম্যান মোঃ আরমান মিয়ার এর নিকট জানা যায় প্রতিমন্ত্রী বিকালে আরেকটি অনুষ্ঠানে জেলার কটিয়াদী উপজেলায় প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রমের উদ্বোধন

বোয়ালখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

বোয়ালখালীতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের মূলহোতা গ্রেপ্তার

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বিসিডিএস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান বান্দরবান সিভিল সার্জনের

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

ফুলবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১০

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

১১

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা

১৩

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

বগুড়া শেরপুরে শাহ-বন্দেগী ইউনিয়ন জামায়াতের গাছের চারা বিতরণ

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়, ড্রাস্টিক অ্যাকশন হবে

১৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

১৭

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

১৮

ঢাকা শহরে বাসযোগ্য নয়, ইচ্ছে হয় ঠাকুরগাঁও গিয়ে থাকব:স্থানীয় সরকার মন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

২০