Online Desk
৬ জুন ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‍র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং মশকনিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডেঙ্গুমুক্ত ফুলবাড়ী গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রমের উদ্বোধন

বোয়ালখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

বোয়ালখালীতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের মূলহোতা গ্রেপ্তার

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বিসিডিএস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান বান্দরবান সিভিল সার্জনের

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

ফুলবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১০

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

১১

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা

১৩

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

বগুড়া শেরপুরে শাহ-বন্দেগী ইউনিয়ন জামায়াতের গাছের চারা বিতরণ

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়, ড্রাস্টিক অ্যাকশন হবে

১৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

১৭

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

১৮

ঢাকা শহরে বাসযোগ্য নয়, ইচ্ছে হয় ঠাকুরগাঁও গিয়ে থাকব:স্থানীয় সরকার মন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

২০