৬ জুন ২০২০, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় পোশাক শ্রমিক স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে এক পাষন্ড স্ত্রীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহতের নাম মমিনুল ইসলাম। গ্রেফতারকৃত গৃহবধূর নাম তাসমিরা আক্তার। শনিবার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ওই দম্পতির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ঘাতক  স্ত্রীর গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়  নিহত গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে স্থানীয়দের বিষয়টি নজরে আসলে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। খবরের ভিত্তিতে ওই দম্পতির ভাড়া বাসা থেকে গলা কাটা অবস্থায় স্বামী মমিনুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় আটক করা হয় তার স্ত্রী তাসমিরা আক্তারকে। স্ত্রী তাসমিরা আক্তারের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে পারিবারিক কলহের জেরে রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে স্ত্রী তাসমিরা আক্তার। আশুলিয়া থানা পুলিশের দায়ীত্বরত ডিউটি অফিসার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনায়  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০