bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় দুই পরিবারের বিরুদ্ধে লকডাউন না মানার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস আতংকে সারা দেশ এখন লকডাউনে রয়েছে দেশের পরিস্থিতি দিন দিন হুমকির দিকে এগিয়ে যাচ্ছে অবস্থায় সরকারের তরফ হতে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জোড় অনুরোধ জানানো হচ্ছে অনেকেই সরকারের সেই অনুরোধের তোয়াক্কা না করে যত্রতত্র ঘড় হতে বের হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে এলাকাবাসী সবাই মিলে লকডাউনের সিদ্ধান্তে এক হলেও অনেকেই তা অমান্য করছে এতে বিরুপ পরিবেশ সৃষ্টি হওয়ার মত ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে

পটুয়াখালীর কলাপাড়ায় এমন এক ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে উপজেলার ধানখালী ইউনিয়নে অবস্থিত স্বপ্নের ঠিকানা আবাসনে দুই সহদর ভাইয়ের পরিবার লকডাউন অমান্য করে বাহিরে যাওয়াআসা করার অভিযোগ পাওয়া গিয়েছে সরেজমিনে গিয়ে জানা যায়, স্বপ্নের ঠিকানা আবাসনে ১৩০ পরিবারের বসবাস করোনা পরিস্থিতিতে সরকারের লকডাউনের সাথে একতা পোষণ করে তারা সবাই স্বপ্নের ঠিকানা আবাসনকে লকডাউন করে দেয় তাদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক বাইরের কেউ অপ্রয়োজনে আবাসনে আসতে পারবে না আর বাইরেও যেতে পারবে না সিদ্ধান্তকে ১৩০ পরিবারের মধ্যে ১২৮ পরিবার সম্মতি জানালেও হাছান মোল্লা মিজান মোল্লা নামের দুই সহোদর ভাইয়ের পরিবার মানতে নারাজ

হাছান মোল্লা মিজান মোল্লা স্বপ্নের ঠিকানা আবাসনের বি২৪ বি৩২ নম্বর বাড়িতে স্ত্রীসন্তান নিয়ে স্বপরিবারে বসবাস করে আসছে তারা আবাসনের সকলের সিদ্ধান্তকে অবহেলা করে জোড় পূর্বক অপ্রয়োজনে বাহিরে আসাযাওয়া করে বলে স্থানীয়রা জানিয়েছেন এমনকি তারা দুই সহোদর ভাই একত্রিত হয়ে শুক্রবার আবাসনের গেট ভেঙ্গে বাহিরে বের হলে স্থানীয় অন্যান্য সকলের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে এতে হাছান মিজান অকথ্য ভাষায় সকলকে গালমন্দ করেছে বলে জানা যায়

আবাসনের স্থানীয়দের মতে, হাছান মিজান দুই সহোদরের বাসায় বিভিন্ন ধরনের লোকের আনাগোনা রয়েছে বলে আবাসনের একাধীক লোক জানান স্বপ্নের ঠিকানা আবাসনের প্রজেক্ট সভাপতি মো. সালেক হাওলাদার বলেন, আমরা ১২৮ পরিবার মিলে আবাসন লকডাউন করার সিদ্ধান্তে একমত হলেও হাছান মিজান দুই ভাই সে সিদ্ধান্তকে অমান্য করে তাদের পরিবারে বিভিন্ন ধরনের লোকজনের আসাযাওয়ায় সমস্যা হয় বলে তারা আমাদের সম্মিলিত সিদ্ধান্তকে মানতে পারছে না

আবাসনে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাবের সভাপতি জাকারিয়া মৃধা বলেন, তাদের অত্যাচারে আমরা স্থানীয়রা অতিষ্ট কোন ভাবেই তারা আমাদের সকলের সাথে মিশে থাকতে পারছেনা বিষয়ে আমরা থানায় একটি লিখিত অভিযোগও করেছি। অভিযুক্ত হাছান মোল্লা মিজান মোল্লার সাথে যোগাযোগ করা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করেন

বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০