Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করবে সরকার

কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করবে সরকার

দিনাজপুর প্রতিনিধি : মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন,সারাদেশে প্রান্তিক পর্যায়ে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মোট সাড়ে ১৪ হাজার কোটি টাকা মওকুফ করতে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের কৃষকদের ১০ হাজার টাকা পযন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার জন্য তালিকা ভুক্তির কাজ চলছে। কৃষকদের এই কৃষি ঋণ মওকুফ করতে সরকার সাড়ে ১৪ হাজার কোটি টাকা পরিশোধ করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্য প্রথম পর্যায় দেশের ভাসমান ও দরিদ্র পরিবারদের ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করবেন। তিনি বলেন, দেশের ১৮ কোটি জনগণের মধ্যে প্রত্যেক পরিবার হিসেবে সাড়ে ৪ কোটি পরিবারের মায়ের পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের জনগণের উন্নয়নে সকল ক্ষেত্রে, দৃশ্যমান উন্নয়ন করতে তিনি দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, উন্নয়নে পিছিয়ে পড়া ও বঞ্চিত দিনাজপুর জেলাকে যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রেই আগামী ৬ মাসের মধ্যে একটি উন্নয়নের ধারাবাহিকতা আপনার লক্ষ্য করতে পারবেন।এজন্য আজ দিনাজপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের নিয়ে উন্নয়ন ও অগ্রগতি কাজ করতে সভা অনুষ্ঠিত করা হয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, ১০ হাজার টাকা পযন্ত কৃষি ঋণ মওকু এবং দেশের সব পরিতক্ত খাল খনন কাজ এগিয়ে নিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেইক নিউজ করে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা প্রতিরোধ করতে হবে। কি ভাবে তা কমিয়ে আনা যায়, সে জন্য কাজ করতে হবে। মানুষকে আশ্বস্ত করা যে, ফ্যামিলি কার্ড এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প, সবাই এর আওতায় আসবে।

শনিবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পযন্ত দিনাজপুর জেলা প্রশাসকের হল রুম কাঞ্চনে আয়োজিত সভায় প্রধান অতিথি মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং এ এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সেটা যাতে সঠিক ভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোন ধরনের দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ও প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন না।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি,সদর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি,দিনাজপুর-৫ আসনের এজেডএম রেজওয়ানুল হক এমপি,ও দিনাজপুর-১ আসনের মোঃ মনজুরুল ইসলাম এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস,অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান এলজিইডির নির্বাহী ফুল প্রকৌশলী মো. মাসুদুর রহমান দিনাজপুর জেলা বিএনপি সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক সহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০