Shakil Shah
২১ জানুয়ারী ২০২৩, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা ও শীতকালীন কম্বল বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা এবং এতিমশিশু ও শিক্ষার্থীদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন এবং রোটারী ক্লাব অব অ্যারোমা, ঢাকা-এর যৌথ আয়োজনে জেলা পুলিশ লাইনের ড্রিলশেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালায় উপস্থিত ছিলেন দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা’র পিপি, অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা’র প্রেসিডেন্ট,  আসমা সিদ্দিকা মিলি, বিশেষ পুলিশ সুপার, রোটারিয়ান, রোটারী ক্লাব অব অ্যারোমা, ঢাকা’র ফাতিহা ইয়াসমিন, রেলওয়ে’র বিশেষ পুলিশ সুপার, রোটারিয়ান, রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা’র নিগার সুলতানা, রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা’র সদস্য, এ্যাড. আব্দুল মান্নান মিয়া, সদস্য, ইঞ্জিনিয়ার মামুন মিয়া, সদস্য, নুরু উদ্দিন পাটোয়ারী, দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের সদস্য সৈয়দ সেলিম সাজ্জাদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্য সহ বিভিন্ন এনজিও সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের প্রতিনিধিগণ।
কর্মশালায় স্তন ক্যান্সার কি? কিভাবে তা প্রতিরোধ করা যায় এবং আক্রান্তদের কিভাবে সুচিকিৎসা প্রদান করা হয় এ সংক্রান্তে বিস্তারিত আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরে এতিমশিশু সহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
পরে রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা’র পক্ষে পুলিশ লাইনে দুইটি গাছের চারা রোপন করেন নেতৃবৃন্দ।
এছাড়া একই দিন গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে জেলার প্রায় ৭০ জন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০