১৫ মে ২০২০, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম শহরে ৫১ ও উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম ব্যাুরো : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে চট্টগ্রাম শহরে ৫১ জন এবং জেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে মহানগরে ২৬, রাঙ্গুনিয়া ১,বোয়ালখালী ১, বাঁশখালী ১ এবং ভিন্ন জেলায় ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ৭১ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের পটিয়ায় ৬ জন এবং ভিন্ন জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে নগরীতে ২৫ এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ৩০টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি, বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৪২৪টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬১ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৭৩ জন।

চমেক ল্যাবে শনাক্ত নগরীর ২৫ জন হলো: নিউমুরিং এলাকার ১৮ বছর বয়সী যুবতী, ফিরঙ্গিবাজারের ৭১ বছর বয়সী পুরুষ, হালিশহরে ৮৫ বছর বয়সী বৃদ্ধ, ডবলমুরিং এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ, লালখানবাজারের ৫০ বছর বয়সী নারী, কর্ণফুলীর ৬০ বছর বয়সী পুরুষ, চান্দগাঁও এলাকার ৪৫ বছর বয়ষী পুরুষ, চমেক হাসপাতালের ৩৬ বছর বয়সী এক মহিলা ডাক্তার, পতেঙ্গার ৩৩ বছর বয়সী পুরুষ ও একই এলাকার ৩৭ বছর বয়ষী নারী, নন্দনকানন এলাকার ৭৫ বছর বয়সী পুরুষ, চকবাজারের ২৭ বছর বয়সী এক নারী ডাক্তার, অক্সিজেন এলাকার ২৭ বছর বয়সী পুরুষ, কোতোয়ালীতে ৫২ বছর বয়সী নারী, ১৬ বছর বয়সী যুবতী ও ৪৫ বছর বয়সী নারীসহ তিনজন, গোসাইলডাঙ্গার ২৩ বছর বয়সী যুবক ও একই এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ, আসাদগঞ্জের ১৭ বছর বয়সী যুবতী, আগ্রাবাদের ৫৩ বছর বয়সী নারী, টেরীবাজারের ৬২ বছর বয়সী পুরুষ, কোরবানীগঞ্জের ৪৩ বছর বয়সী পুরুষ, বাকলিয়ার ৭২ বছর বয়সী পুরুষ, ৩৩ বছর বয়সী এক পুরুষ ও রাঙ্গুনিয়ার ৩৮ বছর বয়সী পুরুষ করোনায় আক্রান্ত। বিআইটিআইডি ল্যাবে চট্টগ্রামের শনাক্তরা হলো:সিএমসিএইচ ( CMCH) -১, শিকলবাহা-১, ইন্ডাস্ট্রিল পুলিশ -৩, খেজুরতলা,পতেঙ্গা -১, বড়মা কলোনী বায়েজিদ -১, ফ্রিপোর্ট বন্দর-১, অক্সিজেন -১, কালাপুল অক্সিজেন -১, পাথরঘাটা -১, কাঠগড় -১, নতুন চানগাও থানা -১, ফিরিঙ্গিবাজার-২, ফৌজদারহাট-১, আলকরণ -৫, বন্দর-১, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল -১, মেয়রগলি-১, ফিরোজশাহ কলোনী-১, বিআইটিআইডি -১, বোয়ালখালী-১, রাংগুনিয়া -১ এবং বাঁশখালী -১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০