২৬ এপ্রিল ২০২০, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অতিভারী বর্ষণ, ১৯০ মিলিমিটার রেকর্ড

চট্টগ্রামে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি মৌসুমে এটা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। চট্টগ্রামবাসীর জন্য একই সঙ্গে যা শঙ্কারও বটে। 

১৯০ মিলিমিটার বষ্টিপাতের অর্থ হচ্চে ‍অতিভারী বর্ষণ। আর এই অতিভারী বর্ষণের কারণে অতীতে চট্টগ্রামে পাহাড় ধসে ভয়াবহ প্রাণহানীর ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে।
 
শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদফতর এক পূর্বভাসে জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, ১৯০ মিলিমিটার। হাতিয়াতেও অতিভারী বর্ষণ হয়েছে। ৯৩ মিলিমিটার বর্ষণ হয়েছে এখানে। এরপরে সন্দ্বীপেও ভারী বর্ষণ হয়েছে। সেখানে বৃষ্টিপাত হয়েছে ৭৫ মিলিমিটার।
 
রোববার সন্ধ্যা নাগাদ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ভারী বর্ষণের কারণে কোথাও ভূমি ধসের কোনো শঙ্কা নেই।
 
আর এদিন বৃষ্টি ছাড়াও যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০