১৪ মে ২০২০, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠির কাঠালিয়ায় এই প্রথম করোনা রোগী শনাক্ত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলাতেও শেষ পযর্ন্ত নতুন দুই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই উপজেলায়  এর আগে করোনা মুক্ত ছিল। বুধবার রাতে পরীক্ষায় ২ ব্যক্তির দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ শ্যামলকৃষ্ণ হাওলাদার। আর এ নিয়ে ঝালকাঠি জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন।

কাঁঠালিয়ায় করোনা শনাক্ত দুই ব্যক্তি নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে আসা, এদের মধ্যে একজন নারী এবং অন্যজন পুরুষ। গ্রামের বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরে তাদের দুজনের  করোনা পভেটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এতে কাঠালিয়া উপজেলাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আক্রান্ত একজনের বাড়ি উপজেলার শৌলজালিয়ায় এবং আরেকজনের বাড়ি আমুয়ায়। শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, ৭/৮ দিন আগে করোনা’র হট স্পট নারায়নগঞ্জ থেকে একই পরিবারের ৭ জন তাঁদের গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার সাথে সাথেই তাঁদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।                         

ঐ পরিবারের বাড়িতে একটি মাত্র ঘর, নারায়ানগঞ্জ থেকে আসার সাথে সাথেই তাদের কোয়ারেন্টিনে রেখে যাবতীয় খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌছানো হচ্ছে। আগতদের কারো মধ্যে করোনার লক্ষণ দেখা না গেলেও সচেতনতার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের মাধ্যমে তাদের নমুনা সংগ্রহ করে টেস্ট রিপোর্টের জন্য প্রেরণ করা হয়।

এদের মধ্যে এক বৃদ্ধার (৬৫) রিপোর্টে করোনা পজিটিভ আসে বুধবার রাতে। পরিবারের অন্যদের রিপোর্টে করোনা নেগেটিভ আসে। অপরজন একই উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মধ্যবয়সী (৪৫ বছর তার বয়স)। তিনি সপ্তাহখানেক পূর্বে চট্টগ্রাম থেকে এসেছেন। তার সর্দি, কাঁশি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নমুনা সংগ্রহ করে টেস্ট রিপোর্টের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বুধবার রাতে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।           

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোঃ ফয়সাল আক্রান্তদের বাড়ি গিয়ে লকডাউন ঘোষণা করেন। ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, নারায়নগঞ্জ ও চট্টগ্রাম থেকে কাঠালিয়ায় আসা ২ জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসছে। বুধবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এ রিপোর্ট আসে। তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০