bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রিলিয়ন গোল্ড চুল কারখানা বন্ধ ঘোষণা 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : সমগ্র দেশজুড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রস্তুতি নিলেও যথেষ্ট সুরক্ষা প্রস্ততি ছাড়াই স্বাভাবিকের মত করেই কারখানা চালু রাখায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ট্রিলিয়ন গোল্ড চুল তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে চিরিরবন্দর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার নির্দেশে কারখানা কর্তৃপক্ষ এ বন্ধ ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ট্রিলিয়ন গোল্ড চুল কারখানা বন্ধ থাকবে বলেও তিনি জানান।
জানা গেছে, গত ১৫ এপ্রিল বুধবার দিনাজপুরের জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে পুরো দিনাজপুর জেলা লকডাউন ঘোষণা করে। কিন্তু লক ডাউনের মধ্যেও চলতে থাকে ট্রিলিয়ন গোল্ড চুল তৈরির কারখানা। পরে গত ১৮ এপ্রিল শনিবার করোনা সুরক্ষা ছাড়াই চলছে চুল কারখানা শিরোনামে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় একটি খবর প্রকাশিত হওয়ার পর এটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে উপজেলা প্রশাসন তা বন্ধ ঘোষণা করে।
ট্রিলিয়ন গোল্ড চুল তৈরির কারখানা চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অত্র এলাকার এটি একটি বৃহৎ গার্মেন্টস শিল্প এখানে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শ্রমিক কাজ করে। সম্প্রতি করোনা ঝুঁকি নিয়েও দিনের বিভিন্ন সময়ে ৪ শত করে শ্রমিককে কাজ করতে সেখানে দেখা গেছে। কারখানার প্রবেশ পথেই ছিলোনা কোন জীবাণুনাশক হ্যান স্যানিটাইজার বা সাবান পানির ব্যবস্থা। কোন প্রকার সচেতনতা না থাকায় মারাত্মক করোনা ঝুঁকির মুখে ছিলো এই এলাকার চুল কারখানার কর্মরত শ্রমিকরা। তাছাড়া লক ডাউনের কারণে সড়কে মানুষের চলাচল একেবারে নেই । বন্ধ রয়েছে দোকানপাট। কারখানার বাইরে শুনশান সবকিছুই বন্ধ আর ভিতরে শ্রমিকের এমন জনসমাগম করে অসচেতনতা কার্যক্রম এই এলাকার মানুষের মাঝে  ভীতির সৃষ্টি করে দেয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০